মৌলভীবাজারের ‘যুদ্ধাপরাধী’ আকমল আলী গ্রেফতার

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল পরোয়ানা জারির পর আকমল আলী নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তিনি মৌলভীবাজার টাউন সিনিয়র মাদরাসার সাবেক উপাধ্যক্ষ। প্রসঙ্গত, ট্রাইব্যুনাল বৃহস্পতিবার একাত্তরের মানবতাবিরোধী মামলায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
 
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর একটার দিকে উপজেলা সদরের পাঁচগাঁওয়ের গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি আল ইসলাহ নামের একটি সংগঠনের জেলা কমিটির সাবেক সহ-সভাপতি।
 
উল্লেখ্য, আকমলের বিরুদ্ধে ৭১ সালের ৭ মে রাজনগরের পাঁচগাঁও গ্রামে গণহত্যায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।