ইন্টারন্যাশনাল ক্রাউড সোর্সিং সাইট ইন্ডিগোগো ও কিকস্টার্টারে জনপ্রিয় ব্র্যান্ড CHUWI এখন ১ বছরের ব্র্যান্ড ওয়ারেন্টিসহ বাংলাদেশে পাওয়া যাচ্ছে।
ইন্টারনেট সেনসেশন ম্যাকবুক কিলার খ্যাত ‘চুই ল্যাপবুক এসই’তে রয়েছে উচ্চগতি সম্পন্ন ৪ জিবি ডিডিআর ফোর র্যাম, ১২৮ জিবি এসএসডি হার্ড ডিস্ক ও ২.৪ গিগাহার্টজ ইন্টেল জেমিনি-লেক প্রসেসর।
ল্যাপটপটির অন্যতম বৈশিষ্ট্য হলো- এটিতে ব্যবহার করা হয়েছে অরিজিনাল উইন্ডোজ টেন ও দ্রুত বুট করার জন্য ৩২ জিবি ইএমএমসি ড্রাইভ। কর্পোরেট আউটলুকের পছন্দ ৭ মিলি-মিটার চিকন গঠন, কম আলোতে লাগাতার কাজ করার জন্য আছে বর্ডারলেস ব্যাকলিট কি-বোর্ড। আল্ট্রা হাই ডেফিনেশন ৪কে ডিকোড ক্ষমতাসম্পন্ন ইন্টেল ৯ম জেনারেশন গ্রাফিক্স ও ১৩.৩ ইঞ্জি ফুল এইচডি লেমিনেটেড আইপিএস ডিসপ্লে। ২৯ হাজার ৯শ’ টাকায় ল্যাপটপটি পাওয়া যাচ্ছে স্টার টেক-এর বিভিন্ন শাখায়। অনলাইনে অর্ডার করতে পারবেন www.techplatoon.com.bd/chuwi ওয়েবসাইটির মাধ্যমে।