স্মার্ট হোম অটোমেশনের পূর্ণাঙ্গ সলিউশন বাজারে নিয়ে এসেছে রাসা টেকনোলজিস নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির সরবরাহকৃত পণ্যগুলোর মধ্যে রয়েছে স্ট্যান্ডেলন ওয়াই-ফাই, জিগবি এবং জেড-ওয়েভ সিরিজের পণ্য। আপনার বাসার দরজার লক থেকে শুরু করে এয়ার-কন্ডিশনার, টিভি, লাইটিং, ফ্যান, গিজার, কার্টেনসহ প্রায় সব ধরণের ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স কন্ট্রোল, মনিটরিং, টাইমিং শিডিউল করুন আপনার স্মার্টফোন থেকে এবং গুগল অ্যাসিস্ট্যান্ট, গুগল হোম অথবা হাব অথবা এলেক্সা’র মাধ্যমে ভয়েস কমান্ড দিয়ে। পাশাপাশি আপনার বাসার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ভিডিও ডোরবেল, ক্লাউড সিকিউরিটি ক্যামেরা এবং বিভিন্ন ধরণের সেন্সর ইনস্টল করে স্মার্টফোন থেকে রিয়েল-টাইম মনিটরিং করা এবং পুশ নটিফিকেশন সুবিধা পাবেন। নিরাপত্তার পাশাপাশি ক্লাউড সিকিউরিটি ক্যামেরা এবং বিভিন্ন ধরণের সেন্সরের মাধ্যমে যেকোনো ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সের সাথে স্মার্টফোনে অ্যাপ থেকে খুব সহজে লিংক অটোমেশন করা যাবে। স্টাইলিশ এবং এলিগ্যান্ট ডিজাইনের প্রোডাক্ট সিরিজ যা আপনার যেকোনো ইন্টেরিয়র ডিজাইনের সাথে পারফেক্টলি মানাবে।