ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. জাব্বার (৩৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। জাব্বার সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামের আজাহার আলীর ছেলে।
 
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই আতাউর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে শিবগঞ্জ উপজেলা থেকে গরুভর্তি একটি ট্রাক জেলা সদর উপজেলার চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের চামাগ্রাম এলাকায় একটি চলন্ত বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই বাইসাইকেলের আরোহী মো. জাব্বার মারা যান।