পাকিস্তানের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রত্যাহারের দাবিতে সিলেটে মানববন্ধন

বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে পাকিস্তানের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রত্যাহারের দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধন থেকে পাকিস্তানের জাতীয় পতাকায় অগ্নিসংযোগ করা হয়।

 
স্বাধীনতা চেতনা মঞ্চ নামের একটি সংগঠনের উদ্যোগে গতকাল বৃহসপতিবার এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এসময় মানববন্ধন থেকে জামায়াত শিবিরকে নিষিদ্ধের দাবিও করা হয়।
 

মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সমপাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর জাসদের সভাপতি জাকির আহমদ, সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল আজাদ প্রমুখ।