শিয়া মসজিদে হামলার ঘটনায় মামলা, আটক ২

বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে মুসল্লিদের ওপর গুলিবর্ষণের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে শিবগঞ্জ উপজেলা থেকে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন, আনোয়ার (৪৮) ও জুয়েল (২৫)। 
 
এদিকে মসজিদে গুলিবর্ষণের ঘটনায় বৃহস্পতিবার রাতে মামলা হয়েছে। সোনানিয়া নামের এক মুসল্লি অজ্ঞাত কয়েকজনের নামে বগুড়ার শিবগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।
 
অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।