ময়মনসিংহের মুক্তাগাছায় দুইটি ব্র্যান্ডের ২৭বোতল ভারতীয় মদসহ ২জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান। শুক্রবার সকাল ৮টার দিকে পৌর এলাকার নতুনবাজার আয়মান নদীর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ফজলুর রহমান (৩৫) ও মো. সোহেলকে (৪০)।তারা জেলার ধোবাউড়া উপজেলার কলসিন্ধুর বাসিন্দা।
অধিনায়ক (পুলিশ সুপার) মুনিবুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ পরিদর্শক কামাল হোসেনের নেতৃত্বে ব্যাটালিয়ন পুলিশ এই বিশেষ অভিযান চালান। আটককৃতদের মুক্তাগাছা থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।