বগুড়ার আদমদীঘির সান্তাহার ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে চারশ মিলিলিটার চোলাই মদসহ বাদল (৩০) নামের এক যুবককে আটক করেছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, সান্তাহার পান্নার মোড় এলাকার আব্বাস মণ্ডলের ছেলে বাদলকে ৪০০ মিলিলিটার দেশিয় চোলাই মদসহ আটক করা হয়। এ ব্যাপারে টিএসআই ছানোয়ার হোসেন বাদি হয়ে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।