ফেনী যুবদলের সাধারণ সম্পাদক গ্রেফতার

ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারীকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭) শুক্রবার ভোরে শহরের রামপুর তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১৭ টি মামলা রয়েছে ফেনী মডেল থানায়।
 
শুক্রবার দুপুরে ফেনী মডেল থানা পুলিশ ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারীকে কোর্টে হাজির করে।  তার গ্রেফতারের খবর প্রচার হলে দলীয় নেতা কর্মী ও আত্মীয়স্বজনরা থানা প্রাঙ্গনে এসে ভিড় জমায়। 
 
ফেনী পুলিশ ও র‌্যাব অফিস সূত্র জানায়, শুক্রবার ভোরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭) ফেনী ক্যাম্পের একটি দল শহরের রামপুর এলাকার অভিযান চালিয়ে তার নিজ বাড়ী থেকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারীকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বিচার পতির বাড়ীতে আগুন দেওয়া মামলা ও শহরের এসএসকে সড়কে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ীর ওপর হামলার মামলা সহ বিভিন্ন অভিযোগে ফেনী মডেল থানায় ১৭টি মামলা রয়েছে। এর মধ্যে ৪টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানা যায়।