বিনোদন রিপোর্ট
গীতিকার ও লেখক অনুরূপ আইচকে সাথে নিয়ে অনেকগুলো গান ও নাটকের কাজে হাত নিয়েছেন জনপ্রিয় উপস্থাপক ইসমাইল খন্দকার। এটিএন বাংলায় প্রচারিত ইসমাইলের অনুষ্ঠান স্মাইল শোর আগামী পর্বে অনুরূপের লেখা গান প্রচার হবে খন্দকার বাপ্পি ও বর্ষা মাহমুদের দ্বৈত কণ্ঠে। ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে অনুরূপ আইচের লেখা ‘শুভ জন্মদিন জাতির পিতা’ গানে কণ্ঠ দিয়েছেন ইসমাইল খন্দকার। ইফতিখার ইফতির সুর ও সঙ্গীত পরিচালনায় এই গান ইউটিউবে প্রকাশের পাশাপাশি বিভিন্ন টিভি অনুষ্ঠানে প্রচার হবে।
এরইমধ্যে গানের রেকর্ডিং শেষ হয়েছে। এখন এই গানের চিত্রায়ণের কাজ চলছে। একাধিক গান ছাড়াও অনুরূপ আইচের লেখা নাটক ও টেলিফিল্ম নির্মাণ করছেন বলে জানান ইসমাইল খন্দকার।