জয়পুরহাটে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু

জয়পুরহাট সদর উপজেলায় পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো, সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের অধ্যক্ষ আনোয়ার হোসেনের ছেলে ইব্রাহীম হোসেন (৩) ও কৃষক শাহিনুর রহমানের ছেলে হামজালা (৩)।
 
শুক্রবার উপজেলার বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এরা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর ১২ টার দিকে বাড়ির পাশে পুকুর পাড়ে ওই দুই শিশু খেলা করছিল। খেলার কোনো এক সময় এরা পুকুরে পড়ে যায়।  কিছুক্ষণ পর  হামজালার বাবা শাহিনুর পুকুরে জুতা ভেসে উঠতে দেখেন। তৎক্ষণাৎ পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করে জেলা আধুনিক হাসহাপালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এদের মৃত ঘোষণা করেন।