ছবি ও কথা

এ বছর ‘শাহেনশাহ’ সিনেমার মধ্য দিয়ে বড়পর্দায় হাজির হবেন শাকিব খান। ভক্তদের এখন অপেক্ষা তাই শাকিবের নতুন ছবি নিয়ে। সম্প্রতি সেন্সর বোর্ডে জমা পড়েছে ছবিটি। আগামীকাল সিনেমাটির প্রিভিউ হবে। এরপরই সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

সম্প্রতি ভারতের মুম্বাইয়ের বান্দরা কুরলা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড সেন্টারে আকাশ আম্বানি ও শ্লোকা মেহতার চার হাত এক হয়েছে। বিয়েতে নীতা আম্বানির সাথে নাচছেন শাহরুখ খান ও গৌরি খান।

এরইমধ্যে শুরু হয়েছে ঈদের নাটকের শুটিং। ‘ডায়াবেটিস’ শিরোনামে ঈদের নাটকটির শুটিং শেষ হলো সম্প্রতি। শুটিংয়ের ফাঁকে নাটকের অভিনয়শিল্পী জাহিদ হাসান, বড়দা মিঠু, জামিল হোসেন, ভাবনা প্রমুখ।

নাটকে বিভিন্ন সময় ভিন্ন লুকে দেখা যায় মোশাররফ করিমকে। এবার ঈদের সাত পর্বের ধারাবাহিক নাটক ‘থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন’-এ এমন লুকে দেখা যাবে তাকে।