নোবিপ্রবিতে ভর্তি আবেদনের সময়সীমা বাড়ল

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদনের সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের সময়সীমা ২৮ নভেম্বর থেকে বাড়িয়ে ৩০ নভেম্বর রাত সাড়ে ১২টা পর্যন্ত করা হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী ভর্তি পরীক্ষা আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়াও অন্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.nstu.edu.bd) এবং মোবাইল ০১৭৮৮৩০৫৮১১ ও ০১৭৬৫৫৯২৬৫৪ নম্বরে যোগাযোগ করে জানা যাবে।