সাতক্ষীরায় জামায়াত-শিবিরের ৩কর্মীসহ গ্রেফতার ৩৪

সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার সময় জামাতের ৩ কর্মীসহ ৩৪ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এর মধ্যে জামায়াত-শিবিরের ৩জন কর্মীও নিয়মিত মামলার ৩১জন আসামি রয়েছে।
 
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের এস আই ইনামুল হক জানান, যৌথবাহিনী জেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়ায় চারজন, তালায় তিনজন, কালিগঞ্জে পাঁচাজন, শ্যামনগরে সাতজন, আশাশুনিতে দুইজন, দেবহাটায় দুইজন ও পাটকেলঘাটা থানা থেকে একজনকে গ্রেফতার করে। তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে।