বনানীতে হিজড়াদের সংঘর্ষে আহত ৩

 
রাজধানীর বনানী বেলতলা এলাকায় হিজড়াদের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন— আলামিন (১৯), ঝুমা (২৫) ও হৃদয় (১৮)। এদের মধ্যে আলামিনের অবস্থা গুরুতর। আহত ঝুমা ওই বস্তিতে বসবাসকারী হিজড়া বলে জানিয়েছে পুলিশ।
 

জানা গেছে, দুপুর দেড়টার দিকে কড়াইল বস্তিতে হিজড়া পরিচয় দিয়ে সুমি, মাসুদা ওরফে মাসুমা ও মানিকসহ কয়েকজনের একটি দল কড়াইল বস্তিতে জোর করে টাকা তুলতে নামে। এ সময় আলামিন, হৃদয় ও ওই বস্তিতে বসবাসকারী হিজড়া ঝুমা বাধা দিতে গেলে তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায় দলটি। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে।