‌'ক্রীড়া ও সংস্কৃতির বিকাশে সরকার কাজ করছে'

'ক্রীড়া ও সংস্কৃতির বিকাশে বর্তমান সরকার ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে। অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে ক্রীড়া ও সংস্কৃতি চর্চাকে গতিশীল করতে হবে। সুস্থ মানসিকতার জন্য ক্রীড়া ও সংস্কৃতি চর্চার গুরুত্ব অপরিসীম।' শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুরু হওয়ার প্রাক্কালে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক এমপি এ কথা বলেন।
 
এ সময় তিনি বাংলাদেশ ফুটবল দলকে আন্তর্জাতিক মান সম্পন্ন করার ক্ষেত্রে ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদসহ সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান।
 
টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ,উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের, সাবেক উপজেলা চেয়ারম্যান লে. অব. গোলাম নূর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়,পূর্বভাগ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন হাজারী, বুড়িশ্বর ইউপি চেয়ারম্যান এটিএম মোজাম্মেল হক সরকার, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, মেডিক্যাল অফিসার ডা. মোহাম্মদ রায়হানুল হক, পল্লী বিদ্যুতের এজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, প্রধান শিক্ষক মো. আবদুর রহিম, প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, আওয়ামী লীগ নেতা হাজি আবদুল গাফ্ফার, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক লিয়াকত আব্বাস টিপু, উপজেলা যুবলীগ সভাপতি আমিনুল ইসলাম বেলায়েত, উপজেলা ছাত্রলীগ আহবায়ক নাসিরউদ্দিন রানাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।