বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ বলেছেন, ‘সম্প্রতি বাংলাদেশকে অস্থির করার চেষ্টা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রেও আজ হামলা হয়েছে, ফ্রান্সে হামলা হয়েছে। কিন্তু বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা সফল হবে না।’
শনিবার বিকালে চট্টগ্রামে এক নাগরিক স্মরণ সভায় তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা ইতোমধ্যে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। সেদিন বেশি দূরে নয় যেদিন আমরা মধ্যম আয়ের দেশ হব।’