ফুটপাত দখলের পেছনে রাজনৈতিক মদদ ও পৃষ্ঠপোষকতা আছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘ফুটপাতগুলো পথচারীদের ব্যবহারের বদলে অন্যরা ব্যবহার করছে।’
শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘ফুটপাতগুলো পথচারীদের জন্য ছেড়ে দিতে ব্যবস্থা নিতে হবে। যানজট এখন জাতীয় দুর্ভোগ। সমন্বিত পদক্ষেপ ছাড়া রাজধানীর যানজট নিরসন সম্ভব নয়।’
তিনি বলেন, ‘গাজীপুর থেকে তেজগাঁও পর্যন্ত সড়ক নিয়ে আরো আধুনিক পরিকল্পনা আছে। সেগুলোর বাস্তবায়ন সময়সাপেক্ষ। ততদিন এসব ইউলুপ যদি জনগণের দুর্ভোগ কিছুটা কমালেও ভালো।’