শিবগঞ্জে অস্ত্রসহ বিএনপি নেতা আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে আনসারুল্লাহ নামে বিএনপির এক নেতাকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
 
পুলিশ জানায়, শনিবার রাতে উপজেলার মোবারকপুর গ্রামের এরফান আলীর ছেলে আনসারুল্লাহকে (৪১) আটক করে পুলিশ। পরে তার বাড়ি থেকে একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আনসারুল্লাহ মোবারকপুর ইউনিয়ন বিএনপি সহ-সাধারণ সম্পাদক।