উখিয়ায় অগ্নিকাণ্ডে ১৪ দোকান ও ৭ বাড়ি ভস্মীভূত

উখিয়ার দারোগা বাজারে বরিবার ভোরে আগুনে ১৪টি দোকান ও ৭টি বাড়ি পুড়ে গেছে। বাজারের একটি মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।  আগুনে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা দাবি করেছে। 
 
জানা যায়, বরিবার ভোরে একটি মুদি দোকানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই পুরো বাজারে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় আগুন নেভানো চেষ্টা করে ব্যর্থ হয়। পরে সকালে ৭টার দিকে কক্সবাজার ও টেকনাফ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। 
 
IMG0
 
সংসদ সদস্য আবদুর রহমান বদি,  জেলা প্রশাসক আলী হোছাইন, পুলিশ সুপার শ্যামল কান্তি নাথ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করে পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন।