দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে রবিবার সকাল ৯টায় দুই দিনব্যাপী ভারত ও বাংলাদেশ যৌথ সীমান্ত সম্মেলন শুরু হয়েছে।
সম্মেলনে অংশ নিয়েছেন দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম, নওগাঁর জেলা প্রশাসক ড. মোহাম্মদ আমিনুর রহমান, নীলফামারীর জেলা প্রশাসক মো. জাকির হোসেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক খাঁন মো. নুরুল আমীন, পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সালেহ উদ্দিন, লালমনিরহাটের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, চাঁপাইনাবগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবির, জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আব্দুর রহিম। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম।
এছাড়া ৪২ বিজিবির সিও লে. কর্ণেল মো. জামাল হোসাইন, নওগাঁর ১৪ বিজিবির সিও লে. কর্নেল মো. রফিকুল হাসান, নীলফামারীর ৫৬ বিজিবির সিও লে. কর্নেল জিএম সারওয়ার, কুড়িগ্রামের ৪৫ বিজিবির সিও লে. কর্নেল মো. জাকির হোসেন, পঞ্চগড়ের লে. কর্নেল মো. আরিফুল হক, লালমনিরহাটের লে. কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াত পিএসসি, ঠাকুরগাঁওয়ের সিও তুষার বিন ইউনুস, চাঁপাইনবাবগঞ্জের ৯ বিজিবির সিও (ভারপ্রাপ্ত) মেজর মো. নাজমুল আলম ও জয়পুরহাটের ৩ বিজিবির সিও লে. কর্নেল মো. আব্দুর রাজ্জাক তরফদার সম্মেলনে অংশ নিয়েছেন।
সম্মেলনে অংশ নিয়েছেন দিনাজপুরের পুলিশ সুপার মো. রুহুল আমীন, নওগাঁ পুলিশ সুপার মো. মোজাম্মেল হক পিপিএম, নীলফামারীর পুলিশ সুপার মো. জাকির হোসেন খাঁন, কুড়িগ্রামের পুলিশ সুপার মো. তোবারক উল্লাহ্, পঞ্চগড়ের পুলিশ সুপার মো. গিয়াস উদ্দিন আহমেদ, লালমনিরহাটের পুলিশ সুপার টিএম মুজাহিদুল ইসলাম, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাদ আহমেদ, চাপাইনবাবগঞ্জের পুলিশ সুপার বশির আহমেদ ও জয়পুরহাটের পুলিশ সুপার মোলা নজরুল ইসলাম।
অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির জেলা ম্যাজিষ্ট্রেট (ডিম) প্রিথা সরকার, এসপি আকাশ মেঘারিয়া, দার্জিলিংয়েরে জেলা ম্যাজিষ্ট্রেট অনুরাগ শ্রী বাস্তভ, এসপি অমিত জাভালজি, মালদাহ জেলার সিএম শ্রী শরদ কর্মকার, এসপি প্রসুন বন্দোপাধ্যায়, উত্তর দিনাজপুর জেলার ডিএম রনধির কুমার, এসপি সৈয়দ ওয়াকার, দক্ষিণ দিনাজপুর জেলার ডিএম তাপস চৌধূরী, এসপি শিষরাম জাজারিয়া, কুচবিহার জেলার ডিএম ড. পি. উলাঙ্গানাথান, এসপি রাজেশ কুমার ও শিলিগুড়ি মহাকুমার ডিএসপি সিয়াম সিং। ভারতের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন কুচবিহার জেলার জেলার ডিএম ডা. পি উলাঙ্গানাথান।
ভারতীয় দলটি শনিবার দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে সকাল ১১ টায় বাংলাদেশে প্রবেশ করে।