গাইবান্ধায় জামায়াত-শিবির ও বিএনপি নেতাকর্মীসহ ৩৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকাল থেকে রবিবার সকাল পর্যন্ত
বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন জানান, নাশকতার মামলায় বিএনপির ৭জন ও জামায়াত-শিবিরে ৬জনসহ গ্রেফতারি পরোয়ানা এবং অনান্য মামলায় আরও ২২জনকে গ্রেফতার করা হয়েছে।