দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক লিয়াকত আলীর ইন্তেকাল

খুলনা থেকে প্রকাশিত দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সম্পাদক, খুলনা বিভাগীয় প্রেসক্লাব ফেডারেশনের চেয়ারপারসন আলহাজ্ব লিয়াকত আলী (৬৭) শনিবার দিবাগত রাত ১২টার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। 
 
গত কয়েকদিন ধরে লিয়াকত আলী জ্বরে আক্রান্ত ছিলেন। এছাড়া  ক্যান্সারে আক্রান্ত তার সহর্ধমিণী ও র্পূবাঞ্চলরে ব্যবস্থাপনা সম্পাদক বগেম ফরদৌসী আলীর চিকিৎসাজনিত কারণে লিয়াকত আলী মানসকি চাপে ছিলেন। শনিবার রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত তাকে হলি ফ্যামিলি হাসপাতালে নেয়া হয়। রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করনে।লিয়াকত আলী ও বেগম ফেরদৌসী আলী দম্পতির এক ছেলে,  ২ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রয়েছে। 
 
রাত ২টার দিকে ঢাকার মগবাজারের কুইন্স গার্ডেন চত্বরে প্রথম নামাজে জানাজা শেষে তার মরদেহ রবিবার সকালে খুলনায় নেয়া হয়। লিয়াকত আলীর মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত তার একমাত্র ছেলে দেশে ফেরার পর জানাজা ও দাফনের ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।