একরাম হত্যা মামলার আসামি গ্রেফতার

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি মোহাম্মদ ফারুককে (৩০) গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
 
রবিবার সকালে শহরের একাডেমি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
ফেনী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সুবাস চন্দ্র সাহা জানান, গোপন খবরের ভিত্তিতে শহরের একাডেমি এলাকা থেকে একরাম হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি ফারুককে গ্রেফতার করা হয়।
 
উল্লেখ্য, ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি সড়কে গুলি করে ও আগুন দিয়ে পুড়িয়ে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরামকে হত্যা করে দুর্বৃত্তরা।