ফিস্টুলা প্রতিরোধ বিষয়ক ওরিয়েন্টেশন মৌলভীবাজারে

 
মৌলভীবাজারে প্রসব জনিত ফিস্টুলা প্রতিরোধ বিষয়ক ওরিয়েন্টেশন (অবহিতকরণ) সভা ২৯ নভেম্বর রবিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন কার্যালয় সম্মেলন (ইপিআইভবন) কক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে ইউএনএফপিএ এবং বিডাব্লিউএইচসি সহযোগিতায় জেলার চিকিৎসকদের অংশগ্রহণে এ ওরিয়েন্টেশন (অবহিতকরণ) সভা অনুষ্ঠিত হয়।
 
সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গৌরমনি সিনহা। বিশেষ অতিথি ছিলেন ২৫০ শয্যা হাসপাতালে সহকারি পরিচালক ডা. নজরুল ইসলাম,গাইনি বিশেজ্ঞ ডা. ফারজানা হক পূর্না। রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা মো. নাসির, ডা. সিনথিয়া আক্তার, ডা. জাহিদুল ইসলাম, বিডাব্লিউএইচসির প্রতিনিধি জান্নাতুল ফেরদৌসি প্রমুখ।
 
একই কর্মসূচি গত ২৯ নভেম্বর বিকেলে জেলার নার্সদের নিয়ে ফিস্টুলা প্রতিরোধ বিষয়ক  ওরিয়েন্টেশন (অবহিতকরণ) সভা সিভিল সার্জন কার্যালয় সম্মেলন (ইপিআইভবন) কক্ষে অনুষ্ঠিত হয়।