ফরিদপুরের সালথায় খাস জমিতে অবৈধভাবে নির্মাণাধীন ৭ দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। রবিবার দুপুরে উপজেলার সোনাপুর বাজারে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সালথা উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত সহকারী কমিশনার (ভূমি) বিশ্বাস রাসেল হোসেন।
এ সময় খাস জমিতে অবৈধভাবে দোকান নির্মাণকালে মোশাররফ শিকদার, বাদশা মোল্যা, ইকরাম শিকদার, বেলায়েত মোল্যা, জয়নাল মাতুব্বর, ফরিদ মোল্যা ও আইয়ুব মাতুব্বরকে উচ্ছেদ করে উপজেলা প্রশাসন।
সালথা উপজেলা নির্বাহী অফিসার বিশ্বাস রাসেল হোসেন অবৈধভাবে নির্মাণাধীন দোকান উচ্ছেদ অভিযানের সত্যতা নিশ্চিত করেন।