ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় অজ্ঞাত যুবকের (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার উপজেলার কালাজুড়া-বিলের একটি পুকুরে ওই যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার বলেন, ওই যুবক ৮/১০ দিন আগে মারা গেছেন। তার শরীরের উপরের চামড়া উঠে গেছে।