কক্সবাজারে পৃথক অগ্নিকাণ্ড

কক্সবাজারে পৃথক অগ্নিকাণ্ড ঘটেছে।
 
রবিবার সকাল নয়টায় কক্সবাজার শহরের কৃষি অফিস সড়কস্থ গুলজার মার্কেটের ২য় তলায় কাপড়ের গুদামে অগ্নিকান্ড ঘটে। দমকল বাহিনীর কর্মীরা বেলা ১১ টার দিকে ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।অগ্নিকাণ্ডে দুই কোটি টাকার কাপড় বিনষ্ট হয়েছে। জানান প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ মুসা। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
 
অপরদিকে রবিবার সকালে উখিয়া স্টেশনে আগুনে পুড়ে গেছে ২৫ টি দোকান। কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবদুল মজিদ জানান, উখিয়ায় আগুনের সূত্রপাতও বৈদ্যুতিক শর্ট সাকির্ট থেকে। ক্ষয় ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি।