মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় রিয়াজ হত্যা মামলায় দুজনের ফাঁসি এবং অপর দুজনের যাবজ্জীন কারাদণ্ড দিয়েছে আদালত।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার যষ্ঠিতলার রিপন খাঁ (২৮) ও হোগলাকান্দি গ্রামের মো. শামীম (২৬)। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শাহ জালাল (৩২) হোগলাকান্দির খবির চুটকি পুত্র। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত একই গ্রামের মঞ্জিল মিয়া (৩১) পলাতক রয়েছেন।
রবিবার বিকালে জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী জনাকীর্ণ আদালতে তাদের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন।
উল্লেখ্য, জেলার গজারিয়া একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের বিরোধ নিয়ে ২০০৯ সালে ১৪ মার্চ রাতে রিয়াজকে গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। তদন্তরের পর তদন্তকারী কর্মকর্তা মামলাটির চার্জসিট আদালতে দাখিল করে। আদালত মামলাটি আমলে নেয়।