রাজধানীতে জেএমবি সন্দেহে আটক ৪

রাজধানীর উত্তরা থেকে জেএমবি সন্দেহে ৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় জেহাদী বই, বিদেশি মুদ্রা ও বেশকিছু পাসপোর্ট তাদের কাছ থেকে জব্দ করা হয়।  
 
সোমবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 
 
ঢাকা মেট্রোপলিট পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম এ তথ্য জানান। 
 
তিনি বলেন, সোমবার বেলা ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানোর কথা রয়েছে।