জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবুবকর সিদ্দিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৫৮ বছর।
বেশ কিছুদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। কয়েকদিন আগে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এসব তথ্য জানান।
আবুবকর সিদ্দিকের মৃত্যুতে রাষ্ট্রপতি, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী শোক জানান।
২০১৪ সালের জুলাই মাসে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবের দায়িত্ব পান তিনি। এর আগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যানসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন আবুবকর।