জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মশার উপদ্রব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলে মশার উত্পাত দিনে দিনে চরমে উঠছে। এর মধ্যে মশার কামড়ে চিকুনগুনিয়া, ডেঙ্গু ও ম্যালেরিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে অনেক শিক্ষার্থী। আবাসিক হলের ঝোপঝাড় পরিষ্কার না করা, আবর্জনা ঠিকমতো অপসারণ না করা, দুর্বল পয়ঃনিষ্কাশন ব্যবস্থা হলগুলোতে মশার প্রজননে ভূমিকা রাখছে। প্রথম দিকে মাঝে মাঝে মশা নিধক স্প্রে করা হলেও এখন তাও করা হচ্ছে না। ঝোপঝাড়, নালা-নর্দমাগুলো পরিষ্কার করার জন্য বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

নাফিউর  রহমান  ইমন

শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,

সাভার, ঢাকা