সাবেক অর্থপ্রতিমন্ত্রী আতাউদ্দিন খান আর নেই

সাবেক অর্থপ্রতিমন্ত্রী আতাউদ্দিন খান আর নেই। সোমবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর মোহাম্মদপুর আসাদগেট এলাকায় তার নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৭ বছর। তিনি ২ ছেলে, ৩ মেয়ে আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
 
আতাউদ্দিন খানের ভাতিজা রাজিব খান তার মৃত্যু সংবাদ নিশ্চিত করেন। ঢাকার নবাবগঞ্জে দোহার নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় অ্যান্ড কলেজের ভেতর নির্দিষ্টস্থানে তাকে দাফন করা হবে বলে তিনি জানান। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
 
আতাউদ্দিন খানের গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর। তিনি দোহার-নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় অ্যান্ড কলেজের প্রতিষ্ঠা ছিলেন।
 
জানা যায়, আতাউদ্দিন খান ৭০ দশকে মুসলিম লীগের নেতা ছিলেন। সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের সরকার আমলে বিএনপিতে যোগ দেন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে অর্থপ্রতিমন্ত্রী মন্ত্রণালযের দায়িত্ব পালন করেন। ৮০ দশকে তিনি বিএনপি ছেড়ে ওবায়দুর রহমানের জনতা দলে যোগ দেন।