ময়মনসিংহের নান্দাইল পৌর মেয়র ও পৌর বিএনপির সহ-সভাপতি এএফএম আজিজুল ইসলাম পিকুলকে সোমবার সকালে পুলিশ গ্রেফতার করেছে।
পিকুলকে গ্রেফতারের প্রতিবাদে তার সমর্থকরা রাস্তায় টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করে। এ সময় তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান জানান, মেয়রের বিরুদ্ধে দুইটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।