হিজরাদের অধিকারের প্রতি গুরুত্বারোপ

 
রাজশাহীতে হিজরাদের অধিকার বিষয়ক এক র‌্যালি শেষে পরামর্শমূলক বৈঠকে বক্তারা সমাজে অবস্থানরত সুবিধা বঞ্চিত এই জনগোষ্ঠির স্বাস্থ্য, সামাজিক ও আইনগত অধিকার নিশ্চিতের মাধ্যমে তাদের জীবন মানের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
 
এ সময় বক্তারা চরমভাবে সামাজ বহির্ভূত এ গোষ্ঠিকে সমাজে সহাবস্থানের জন্য ইতিবাচক মনভাব নিয়ে সকলকে এগিয়ে আসাতে বলেন।
 
আজ জেলার শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘হিজরা প্রাইড সেলিব্রেশন-২০১৫’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
 
দিনের আলো হিজরা মহিলা সংস্থা এবং বন্ধু সমাজকল্যাণ সংস্থা অনুষ্ঠানটির আয়োজন করে।
 
অনুষ্ঠানে মো. আনিসুজ্জামান ‘বগুরা লাইট হাউজ’ নামক সংন্থার পক্ষ থেকে শহরের হিজরাদের জীবন মান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধরণা তুলে ধরেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা অংশ নেয়।
 
দিনের আলো হিজরা মহিলা সংস্থার সভাপতি মোহনা’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রাজশাহীর সাবেক মেয়র ও নগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এএইচএম খায়রুজ্জামান লিটন এবং নগর মহিলা আওয়ামীলীগ সভাপতি সালমা রেজা।
 
মোহনা বলেন, হিজরারা সমাজ ও পরিবারসহ জীবনের প্রতি ক্ষেত্রে সর্বদা অবহেলা ও নিপিড়ীত হয়ে থাকে। হিজরা জনগোষ্ঠি সমাজে বিভিন্ন অধিকার থেকেও বঞ্চিত।
 
খায়রুজ্জামান লিটন বলেন, বর্তমান সরকার হিজরাদের সমস্যা সমাধানে অত্যন্ত আন্তরিক। তিনি হিজরাদের ব্যাপারে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে এগিয়ে আসতে এবং শিক্ষা ও চাকরি ক্ষেত্রে তাদের কোটা রাখার আহ্বান জানান।
 
লিটন বলেন, সাধারণ মানুষ হিজরাদের সম্পর্কে সংকীর্ণ মানসিকতা পোষণ করে, যা তাদের ত্যাগ করা উচিত। তারা পরিবার থেকে প্রত্যাখ্যাত হয়, এর ফলে তারা বিষণœতা, মাদকাসক্ত, অপরাধে জড়ায় বা অনেক ক্ষেত্রে আত্মহত্যা করে থাকে বলে তিনি উল্লেখ করেন।
 
লিটন জানান, দেশের মোট জনসংখ্যার আড়াই শতাংশ হিজরা এবং তারা তাদের মৌলিক অধীকার থেকে বঞ্চিত।