ইত্তেফাক রিপোর্ট
শেয়ারবাজারে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির দাম বেড়েছে। ফলে মূল্যসূচক বেড়েছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে। গতকাল ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ২১ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭১০ দশমিক ০৬ পয়েন্টে। আর অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮১ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৪৯১ দশমিক ৩১ পয়েন্টে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে ৪৬২ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের শেষদিন বৃহস্পতিবারের চেয়ে ৩০ কোটি টাকা কম। বৃহস্পতিবার ৪৯১ কোটি ৫৭ লাখ টাকা লেনদেন হয়েছিল। ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮৭টির, কমেছে ১১২টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ার দর। ডিএসইর অন্য দুই সূচক ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩১১ পয়েন্টে। আর ডিএস ৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১ পয়েন্টে।
অন্যদিকে সিএসইতে ২৩ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার এই বাজারে মাত্র ১৩ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। গতকাল লেনদেন হয়েছে ২৪৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর।
গতকাল দর বৃদ্ধির শীর্ষে থাকা ডিএসই’র প্রধান ১০টি কোমপানি হলো তাকাফুল ইসলামী ইন্সুরেন্স, নর্দান জেনারেল ইন্সুরেন্স, মুন্নু সিরামিক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, সিঙ্গার বিডি, প্রভাতী ইন্সুরেন্স, এক্সিম ব্যাংক ফার্স্ট মি. ফা, বিডি ফাইন্যান্স, গ্লোবাল ইন্সুরেন্স ও রেকিট বেনকিজার।
গতকাল ডিএসইতে দর কমার শীর্ষে থাকা প্রধান ১০টি কোমপানি হলো ডাচ-বাংলা ব্যাংক, এনসিসিবিএল মি. ফা. ওয়ান, লংকাবাংলা ফাইন্যান্স, শ্যামপুর সুগার মিল, ইস্টার্ন ক্যাবল, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স, আরামিট সিমেন্ট, সাফকো স্পিনিং, এশিয়া ইন্সুরেন্স ও এমএল ডাইং।