নীলফামারী-ডোমার প্রধান সড়কের বনবিভাগ এলাকায় সোমবার দুপুরে অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আসমা আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নীলফামারী শহরগামী বেপরোয়া গতির মাটি ভর্তি একটি ট্রাক্টরের সঙ্গে ডোমার অভিমুখী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রামগঞ্জ ভকেশনাল ট্রেনিং ইনিস্টিটিউটের ৯ম শ্রেণির ছাত্রী সদর উপজেলার হরতকিতলা গ্রামের নজরুল ইসলামের মেয়ে আসমা আক্তার নিহত হয় এবং অপর দুইজন আহত হয়। পুলিশ ট্রাক্টরটি আটক করলেও চালক হেলপার পালিয়ে গেছে।