বিএফএফইএ’র নতুন কমিটি

কাজী বেলায়েত হোসেন বাংলাদেশ ফ্রোজেন ফুড্স এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিএফএফইএ) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এছাড়া আশরাফ হোসেন মাসুদ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। গত শনিবার সংগঠনের ৩৪তম বার্ষিক সাধারণ সভায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

কমিটির সহসভাপতি (খুলনা অঞ্চল) সেখ মো. আব্দুল বাকী এবং সহ-সভাপতি (চট্টগ্রাম অঞ্চল) দেবব্রত বড়ুয়া নির্বাচিত হয়েছেন। এর বাইরে ডাইরেক্টর হিসাবে এম খলিলুল্লাহ, সৈয়দ আবু আসফার, এ জব্বার মোল্লা, অসীম কুমার বড়ুয়া, শেখ কামরুল আলম, মো. মাসুদুর রহমান, খন্দকার আইনুল ইসলাম, শ্যামল দাস, দোদুল কুমার দত্ত এবং মোহাম্মদ আলী নির্বাচিত হয়েছেন। - প্রেস বিজ্ঞপ্তি