চারটি পরিবারকে ঘর পুনর্নির্মাণ করে দিল মেটলাইফ

আন্তর্জাতিক নারী দিবস ২০১৯ উপলক্ষে গাজীপুরের সুবিধাবঞ্চিত কয়েকটি পরিবারকে হ্যাবিটেট ফর হিউম্যানিটির সঙ্গে ঘর তৈরি করে দিয়েছে মেটলাইফ বাংলাদেশের স্বেচ্ছাসেবক দল। ‘ইন্টারন্যাশনাল ওমেন্স ডে বিল্ড‘ শীর্ষক এক বিশেষ আয়োজন পরিচালনা করে হ্যাবিটেট ফর হিউম্যানিটি, যেখানে নারী শিক্ষার্থী ও নানা পেশায় নিয়োজিত নারীরা মেটলাইফ ফাউন্ডেশনের অর্থায়নে চারটি দুস্থ পরিবারের জন্য বাসযোগ্য ও স্বাস্থ্যকর ঘর পুনর্নির্মাণের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করেছে। - প্রেস বিজ্ঞপ্তি