কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

মিরপুরে অবৈধ ইটভাটাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৬৭ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত আমবাড়ীয়া ইউনিয়নের সুতাইল গ্রামে এএমআবি ব্রিক্সে অভিযান চালায়। সেখানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন সংক্রান্ত (নিয়ন্ত্রণ) আইনের ২০১৩ এর ৬ ধারায় ভাটা মালিক আমিরুল ইসলামের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এ সময় ভ্রাম্যমান আদালত ওই ইটভাটায় অবৈধ ড্রাম চিমনী ভেঙ্গে ফেলে। পরে মিরপুর পুরাতন বাসস্ট্যান্ড বাজারে ভ্রাম্যমান আদালত পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনের ২০১০ এর ১৪ ধারায় আনোয়ার হোসেনের ৫ হাজার টাকা, মোশাফর হোসেনের ৫ হাজার টাকা, সরজিত কুমারে ৫ হাজার টাকা, মামুনের ১ হাজার টাকা, রঞ্জিত কুমার সাহার ১ হাজার টাকা ও সাইফুল হক খানের ৫শ’ টাকা আদায় করে।
এরপর ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৪ ধারায় আরিফ নামক এব ব্যাক্তির কাছ থেকে ৩শ’ টাকা জরিমানা আদায় করেন।

এ সময় মিরপুর থানার পুলিশ পরিদর্শক আকতারুজ্জামান, এএসআই লাল চাঁদ, জেলা পাট অধিদপ্তরের পাট উন্নয়ন সহকারী আসাদুজ্জামান, মিরপুর উপজেলার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা