মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে পরিবেশ ও বনমন্ত্রী মোঃ শাহাবউদ্দিনসহ তিন সংসদ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধিত তিন সংসদ সদস্য হলেন: মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন।
মৌলভীবাজার পৌরসভা আয়োজিত শনিবার রাতে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান আহমেদ জাবেদ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ রুকনউদ্দিন প্রমুখ। এ ছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আজমল হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক বশিরউদ্দিন, পৌরসভার কাউন্সিলর আসাদ হোসেন মক্কু, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবুল হোসেনসহ অনেকে। পরে মন্ত্রীসহ তিন সংসদ সদস্যকে সোনার চাবি উপহার দেওয়া হয়।