ফরিদপুরে আওয়ামী লীগে যোগ দিয়েছেন ৫ শতাধিক নেতাকর্মী

ফরিদপুর বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগের যোগ দিয়েছেন। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে তারা আওয়ামী লীগের যোগ দেন।
 
এ সময় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, জাহাঙ্গীর মাতব্বর, আমিনুল ইসলাম, এ্যাপোলো নরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।