মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ ও একজন নিহত হওয়ার ঘটনার মামলায় ১৭ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা তিনটায় মামলাটির তদন্ত কর্মকর্তা জেলার জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামি সেন সুমন, মো. আলী, মুজিবর শেখ, সুমন কারিগর, ফরিদ, সাগর, বাপ্পি, ইলিয়াস, সোহেল রানা, লিটন, মিল্টন, নজরুল, সোবহান, সোলাইমান, তোতা, আয়নাল ও মুন্নার বিরুদ্ধে এ চার্জশিট প্রদান করেন।
এদের মধ্যে সেন সুমন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি। তোতা মাগুরা জেলা সমবায় লীগের সাধারণ সম্পাদক।
ডিবি পুলিশ জানায়, এ ঘটনায় ১৬ জনকে আসামি করে নিহতের ছেলে রুবেল ভূইয়া হত্যা, অস্ত্র, বিস্ফোরক দ্রব্যসহ একাধিক ধারায় মামলা করেন। এ মামলায় পুলিশ ১৩ আসামিকে গ্রেফতার করে। মামলার প্রধান আসামিসহ একাধিক আসামিকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে ঘটনায় ১৭ জনকে আসামি করে চার্জশিট দেয়া হয়েছে।