ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার চেচুয়া বাজার থেকে রফিকুল ইসলাম (৩৫) নামে এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার সন্ধ্যায় র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) এম মনজুর রহমান ও মো. যুবরাজ হোসেনের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) সন্দেহে সদস্য রফিকুল ইসলামকে সোমবার রাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জঙ্গি কার্যক্রমে অর্থায়নে ব্যাংক ডাকাতির একটি মামলা রয়েছে।