রাবিতে তিন এমপিকে সংবর্ধনা

শনিবার বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল প্রশাসনের পক্ষ থেকে তিনজন সংসদ সদস্যকে সংবর্ধনা দেয়া হয়েছে। সংবর্ধিতরা হলেন:রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ও রাকসুর সাবেক ভিপি ফজলে হোসেন বাদশা, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও রাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আয়েনউদ্দিন এবং ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল আজম খান চঞ্চল। এই তিন এমপিই আমীর আলী হলের সাবেক শিক্ষার্থী।

অনুষ্ঠানে সভাপতি ও হল প্রাধ্যক্ষ ড. আমিনুল ইসলাম তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মোঃ জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান প্রমুখ।