অভয়নগরে চরমপন্থী নেতা নিহত

যশোরের অভয়নগরে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে বিদ্যুৎ কুমার রায় (৩৫) নামের এক চরমপন্থী নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রানাগাতি শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
 
তিনি চরমপন্থী নসো বাহিনীর প্রধান ছিলেন বলে দাবি পুলিশের। জিয়া বাহিনীও একটি চরমপন্থী দল বলে জানানো হয়েছে।
 
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন দাবি করেছেন, ‘আধিপত্য বিস্তার নিয়ে রানাগাতি শ্মশানঘাট এলাকায় দুটি চরমপন্থী দল সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় একপক্ষের গুলিতে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চরমপন্থী বিদ্যুৎ কুমার রায় নিহত হন। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ৩টার দিকে বিদ্যুতের লাশ উদ্ধার করে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।’
 
তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ ৯টি মামলা রয়েছে বলেও জানান থানার ওসি।