সীমান্তে বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

 
সিলেটের জৈন্তাপুর উপজেলার লালখাল সীমান্ত এলাকায় এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। বুধবার দুপুরে হরণি ময়নাবস্তি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
নিহত জমির উদ্দিন হরণি ময়নাবস্তি এলাকার রইছ মিয়ার ছেলে।
 
বিজিবি-৪১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ আলম জানান, সকালে জমিরের গুলিবিদ্ধ লাশ সীমাস্ত এলাকায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়। পরে পুলিশের সহযোগিতায় বিজিবি সদস্যরা লাশটি উদ্ধার করে। তবে কীভাবে ঐ যুবক গুলিবিদ্ধ হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।