দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রাজুকে বহিষ্কার করেছে। মঙ্গলবার রাত ১০টায় জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যের এই বহিষ্কারের কথা জানানো হয়।
লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদুন নবী সোহেল জানান, রামগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রাজুর নেতৃত্বে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক রামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিকুল ইসলাম এবং জেলা আওয়ামী লীগ সদস্য মনির হোসেন চৌধুরীর গাড়ী বহরে হামলাসহ বিভিন্ন সময় সামজিক ও দলীয় উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের কারণে তাকে বহিষ্কার করা হয়েছে।