রাজধানীতে অস্ত্রসহ আটক ২

রাজধানীর সবুজবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ২ ডাকাতকে আটক করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ। বুধবার ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
 
তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে সবুজবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ২ জনকে আটক করা হয়েছে। তারা হলেন, মো. মোজাহিদুর রহমান ওরফে আবেদ এবং মো. আরিফ হোসেন।
 
এ সময় ওই দু’জনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ১ রাউন্ড গুলি, দু’টি ছুরি, দু’টি ধারালো চাপাতি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করেছে পুলিশ।