নান্দাইলে গৃহবধূকে হত্যা, স্বামী ও শাশুড়ি আটক

 

ময়মনসিংহের নান্দাইলে লাকি আক্তার (২৩) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে তার স্বামী ও শাশুড়িকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

 

সরেজমিনে গিয়ে জানা যায়, মঙ্গলবার রাতে যৌতুকের জন্য স্বামী মজিবুর রহমান গলায় ওড়না পেঁচিয়ে লাকিকে শ্বাসরোধ করে হত্যা করে। এসময় তাদের চার বছরের সন্তান লালনের ঘুম ভেঙে যায়। সকালে হত্যার আশেপাশের লোকজনকে ঘটনাটি বলে। পরে পালানোর সময় মজিবুর ও তার মা হাদিছাকে আটক করে পুলিশে ধরিয়ে দেয় এলাকাবাসী।

 

নিহতের মা ফাতেমা আক্তার বলেন, মেয়েকে নির্যাতনের কারণে মজিবুরকে ৩৫ হাজার টাকা যৌতুক দিয়ে ছিলাম।

 

নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহম্মেদ জানান, এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।